শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি প্র ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, পাবেন যেভাবে
এনএইচ জামাল ডেস্ক প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ শিক্ষার্থীদের পড়াশোনা ও একাডেমিক গবেষণার সুবিধার্থে বিশেষ উপহার নিয়ে এলো বিশ্বখ্যাত টেক জায়ান্ট গুগল। এখন থেকে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে গুগলের প্রিমিয়াম এআই সার্ভিস 'জেমিনি প্র' (Gemini Pro) এবং ৪০০ জিবি গুগল ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ পাবেন। গুগল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণ প্রজন্মকে আরও দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গুগলের এই বিশেষ প্যাকেজে যা যা থাকছে গুগল ওয়ান (Google One)-এর আওতায় এই বিশেষ স্টুডেন্ট অফারটিতে শিক্ষার্থীরা চমৎকার কিছু সুবিধা পাবেন: জেমিনি প্র অ্যাডভান্সড এআই: পড়াশোনার নোট তৈরি, জটিল কোডিং সমাধান, প্রেজেন্টেশন স্লাইড বানানো এবং গবেষণার কাজে উন্নত এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। ৪০০ জিবি ফ্রি ক্লাউড ড্রাইভ স্টোরেজ: গুগল ড্রাইভ, জিমেইল এবং গুগল ফটোজে বড় সাইজের ফাইল ও অ্যাসাইনমেন্ট সংরক্ষণের জন্য মিলবে অতিরিক্ত ৪০০ জিবি ক্লাউড স্পেস। হাই-কোয়ালিটি ভিডিও কলিং: গুগল মিটের মাধ্যমে ভিডিও কলে নয়েজ ক্যানসেলেশন ও রেকর্ড করার সুবিধা। বিনামূল্যে অফারটি পাওয়ার নিয়ম এই অফারটি ক্লেইম কর...